শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপের সুপার ফোরে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ–পাকিস্তান। যদিও টুর্নামেন্টের ফরম্যাটে সরাসরি কোনো সেমিফাইনাল নেই, তবে পয়েন্ট টেবিলের হিসাব অনুযায়ী এই ম্যাচই হয়ে উঠেছে অলিখিত সেমিফাইনাল। কারণ, আজকের ম্যাচে যারা জিতবে তারাই ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

ভারতের বিপক্ষে আগের ম্যাচে চারটি পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ। ইনজুরির কারণে ছিলেন না লিটন দাস, বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। এবার নতুন করে দল সাজানোর সমীকরণ কষছে টিম ম্যানেজমেন্ট।

ওপেনিংয়ে আস্থা যায়গা হতে পারে তানজিদ হাসান তামিম ও ফর্মে থাকা সাইফ হাসান। যদিও আগের দুই ম্যাচে রান পাননি তানজিদ। তবে লিটন ফিট থাকলে তিন নম্বরে ফেরায় ব্যাটিং অর্ডারে আসতে পারে স্থিতি। সে ক্ষেত্রে একাদশের বাইরে যেতে হবে পারভেজ হোসেন ইমনকে।

মিডল অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা জোরালো। চাপে থাকা শামীম হোসেনের জায়গায় ফিরতে পারেন নুরুল হাসান সোহান।

বোলিং আক্রমণে ফের দেখা মিলতে পারে তাসকিন আহমেদর। মুস্তাফিজুর রহমানের সঙ্গে নতুন বলে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে। স্পিন বিভাগে রিশাদের যায়গা নিশ্চিতই বলা চলে। পাশাপাশি অফ স্পিনার হিসেবে শেখ মেহেদী হাসান বা নাসুম আহমেদ একজনকে রাখা হবে দলে।

একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান/নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।