দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাকা ধান কেটে ঘরে তুলছেন চাষিরা, মিলছে না শ্রমিক

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পাকা ধান কেটে ঘরে তুলছেন চাষিরা, মিলছে না শ্রমিক
ধান কেটতে মিলছে না শ্রমিক। ছবি: সংগৃহীত

আজ (৭ মে) থেকে শুরু হচ্ছে অভ্যন্তরীণ খাদ্য শস্য সংগ্রহ। চলতি বোরো মৌসুমে বেশ কয়েকদিন আগে থেকেই জেলায় ধান কাটা শুরু হয়েছে। তবে মাঠে শ্রমিকদের মজুরী কম হওয়ায় একপ্রকার শ্রমিক সংকটে দেখা দিয়েছে।

জেলার চার উপজেলা ঘুরে দেখা গেছে, পাকা ধান কেটে ঘরে তুলছেন চাষিরা। এরমধ্যেই শস্য সংগ্রহে চলতি সপ্তাহে মাঠে নামবে খাদ্য বিভাগ।

চাষীরা বলছে, মাঠে যে পরিমান ধান রয়েছে , শ্রমিক সংকটে ধান সম্পূর্ণ কাটতে পারছে না তারা। এমন সংকট থাকলে বড় আকারের ক্ষতির সম্মুক্ষীণ হবেন তারা।

শ্রমিকরা বলছেন, বর্তমানে সবকিছুর দাম বাড়লেও তাদের পারিশ্রমিকের মূল্য বাড়েনি। ফলে ৫০০ টাকার উপরে পারিশ্রমিক না দিলে মাঠে যেতে চাচ্ছেন না শ্রমিকেরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবার জেলায় ৩২ হাজার ৭১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ৩৪ হাজার ৩শ ৯৭ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৫ শ ১২ মেট্রিক টন।

যূথী/দীপ্ত সংবাদ