শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজধানী

পাইলটকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

আদীব জামাল
আদীব জামাল
পাইলটকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

ঢাকার সাভারে এক ট্রেইনি পাইলটকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

রবিবার (২২ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী।

এসময় ছিনতাই হওয়া মোবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যাবহৃত দুটি সুইচ গেয়ার উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী জানান, গত ৬ই অক্টোবর বাংলাদেশ ফ্লাইং একাডেমি নিকুঞ্জ থেকে বাসায় ফেরার পথে রাত ৩টার দিকে সাভারের মজিদপুর এলাকায় ৪ ছিনতাইকারী তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সাথে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় মামলা করলে তথ্য প্রযুক্তির সহায়তায় আজ ভোর রাতে রাজাশন এলাকায় অভিযান চালিয়ে সুজন, আশিক ও রাকিবুল নামে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নামে সাভার মডেল থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ