শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পরকীয়ার জেরে স্বামীকে হত্যা
দন্ডপ্রাপ্ত সুরেন উড়াও ,মোস্তাফিজ ,কাফা

জয়পুরহাটে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার আবুল হোসেনের স্ত্রী ডলি বেগম, মৃত নিগমা উড়াওয়ের ছেলে সুরেন উড়াও, ধলু মন্ডলের ছেলে মোস্তাফিজ ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার ফিরাজ উদ্দীনের ছেলে কাফা। এর মধ্যে ডলি বেগম পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার ফয়েজের ছেলে হোসেনের সাথে কুটাহারা গ্রামের রহমানের মেয়ে ডলি বিয়ে হয়। বিয়ের পর হোসেন ঘর জামাই থাকতেন। সেসময় পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। মামলার তিন আসামীর সাথে ডলির অবৈধ সম্পর্কে জড়িয়ে পরার বিষয়টি হোসেন জেনে গেলে ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রাতে আসামীরা শ্বাসরোধে হোসেনকে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর নিহতের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করার পর দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

মাসুদ রানা/এসএ/দীপ্ত নিউজ