শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
স্ত্রীকে হত্যার অভিযোগ গ্রেপ্তার স্বামী

গাজীগান গাওয়া নিষেধ, যৌতুক না দেয়া ও পরকীয়ায় বাঁধা দেয়ার কারনে স্ত্রী মুক্তা আক্তারকে হত্যা মামলায় স্বামী রাজু মন্ডলকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে , চলতি বছরের (২০২৩) ১২ মার্চ দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্বভাকুম গ্রামে রাজু মন্ডল শশুড় বাড়িতে গিয়ে স্ত্রী মুক্তা আক্তারকে শ্বাসরোধ ও শাবল দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর রাজু ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় মুক্তার মা রৌশন আরা বাদি হয়ে রাজুকে প্রধান আসামিসহ ৫ জনের নামে মামলা করেন। ঘটনার দুই দিন পর পুলিশ রাজুর বাবা পলাশ মন্ডল, মা আকলিমা খাতুন, ভাই বাদল মন্ডলকে গ্রেপ্তার করে। আরেক ভাই আকাশ মন্ডল ১০ এপ্রিল আদালতে আত্মসর্মপন করেন। মামলার প্রধান আসামি পলাতক থাকায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালান। রবিবার (১৬ এপ্রিল) সাড়ে তিন টার দিকে মামলার প্রধান আসামি রাজু মন্ডলকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে গ্রেপ্তার করে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর রহমান জানান, আলোচিত মুক্তা হত্যাকান্ডের একমাস তিন দিন পর প্রধান আসামি রাজু মন্ডলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু তার স্ত্রী মুক্তাকে হত্যা করার স্বীকার করেছেন। আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকারোক্তি দিতে রাজি হয়েছেন রাজু। সোমবার আসামিকে আদালতে পাঠানো হবে। এ নিয়ে আলোচিত মুক্তা হত্যা মামলায় ৫জন আসামিই গ্রেপ্তার হয়েছে।

 

এফএম/দীপ্ত সংবাদ