শুক্রবার, মে ১৫, ২০২৬
শুক্রবার, মে ১৫, ২০২৬

পদ্মা ব্যারাজ নির্মাণ শহীদ জিয়ার স্বপ্ন ছিল: পানি সম্পদ প্রতিমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পদ্মা ব্যারাজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (১৫ মে) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় করতোয়া নদীর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অভিন্ন নদীর প্রবহমানতা ফিরিয়ে আনতে ভারতের সাথে আলোচনা চলছে। আমরা একনেকে পদ্মা ব্যারাজ প্রকল্প পাস করে যেমন দৃষ্টান্ত স্থাপন করেছি, ঠিক একইভাবে অল্প দিনের মধ্যে ফারাক্কা চুক্তিও আমরা করব। আমার বিশ্বাসআমাদের যে অভিন্ন নদীগুলো আছে সবগুলোতেই প্রবাহ ফিরিয়ে আনতে পারব। সে জন্য বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে আলাপআলোচনা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে তারা এই সমস্যা সমাধানে এগিয়ে আসবে বলে আমরা প্রত্যাশা করি। এই নদীমাতৃক বাংলাদেশকে যদি আগামী দিনে বাঁচাতে হয়, তবে এই নদীখালজলাশয় খনন, পুনঃখনন এবং এটা পুনরুদ্ধার করতে হবে। দেশকে বাঁচাতে হলে আমাদের নদীগুলোর প্রবহ ধরে রাখতে হবে। আনন্দের বিষয় হচ্ছে আগে যারা নদী দখল করেছিল আজ সব মানুষ ঐক্যবদ্ধ হওয়ায় তারা এখন দখল ছেড়ে দিচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের ৫৪টি নদী ভারতের সঙ্গে এবং ৩টি হচ্ছে মিয়ানমারের সঙ্গে। এরই মধ্যে পদ্মা নদীর উপরে ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। পদ্মা ব্যারাজ নির্মাণ হলে দক্ষিণাঞ্চলের প্রায় ২৪টি জেলা এবং ১৬৩টি উপজেলায় নদীর প্রবহমান ধরে রাখা সম্ভব হবে।

এসময় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র রায়, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ রায়, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় ১৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে করতোয়ার নদীর ১১.৫০ মিটার বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More