দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পটুয়াখালীতে বেড়েছে শীতের তীব্রতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীতে বেড়েছে শীতের তীব্রতা

 

পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেলায়ও হেড লাইট জালিয়ে চলছে যানবাহন।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৪ ডিগ্রী সেলসিয়াস।

বেলা বাড়লেও দেখা মিলছেনা সূর্যের। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

জেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা। এদিকে গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভীড়।

 

এসএ/দীপ্ত নিউজ