শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পঞ্চগড়ে বিএনপি’র অনশন কর্মসূচি পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পঞ্চগড়ে বিএনপি’র অনশন কর্মসূচি পালিত
পঞ্চগড়

আওয়ামী অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তিসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১ দফা দাবিতে অনশন ধর্মঘট করেছে জেলা বিএনপি।

শনিবার (১৪ অক্টোবর) জেলা বিএনপির আয়োজনে সোনালী ব্যাংকের সামনে সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন হয়।

জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম। এ সময় জেলা বিএনপি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, জেলা যুব দল, জেলা ছাত্র দলসহ পাঁচ উপজেলার নেতা–কর্মীরা অনশন কর্মসূচিতে অংশ নেন ।

 

গোফরান বিপ্লব/পূর্ণিমা/দীপ্ত নিউজ