শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালী পৌর এলাকার ইমাম-মুয়াজ্জিন-শিক্ষকরা পেলেন মেয়রের ঈদ সালামি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নোয়াখালী পৌর এলাকার ইমাম-মুয়াজ্জিন-শিক্ষকরা পেলেন মেয়রের ঈদ সালামি
ইয়াতিমখানা মাদরাসার শিক্ষককে ঈদ সালামি উপহার দিয়েছেন পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল

নোয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৪৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও ইয়াতিমখানা মাদরাসার শিক্ষককে পৌর মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে ৩ লক্ষ টাকা ঈদ সালামি উপহার দিয়েছেন পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। এছাড়া ১৬টি এতিমখানায় শিশুদের জন্য ৩০ কেজি করে চাল বিতরণ করেন তিনি।

সোমবার (১৭ এপ্রিল) সকালে পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি মিলনায়তনে ১৩০টি মসজিদের ইমাম–মুয়াজ্জিন, খাদেম এবং ১৬ টি এতিমখানার শিক্ষকদের এসব ঈদ সালামি ও চাল হস্তান্তর করা হয়।

এসময় মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, বঙ্গবন্ধু কন্যার নির্দেশে আমি সবসময় আপনাদের পাশে আছি ও থাকবো। আপনারা আমার নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

এসময় প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, পৌরসভার সচিব শ্যামল দত্ত, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এফএম/দীপ্ত সংবাদ