শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

নেশন্স লীগের ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-স্পেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নেশন্স লীগের ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-স্পেন

ইউয়েফা নেশন্স লীগ ফুটবলের তৃতীয় আসরের ফাইনালে নেদারল্যান্ডসের রোটারডামে রাত পৌনে ১ টায় মাঠে নামবে ক্রোয়েশিয়া ও স্পেন।

রবিবার (১৮ জুন) নেডসারল্যান্ডসের ডি কুইপ স্টেডিয়ামে প্রথমবারের মতো নেশন্স লীগের শিরোপা জয়ের লক্ষ্য দুই দলের সামনেই। নেশন্স লীগের গত আসরে ২০২১ সালে ফ্রান্সের কাছে ফাইনালে হেরে শিরোপা হাতছানি হয়েছিল স্প্যানিশদের। দুই বছরের মাথায় আবারও একই মঞ্চে কোচ লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

অন্যদিকে প্রথমবারের মতো কোনো ইন্টারন্যাশনাল মেজর শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ক্রোয়েশিয়া। তেমনি ক্রোয়েট তাড়কা লুকা মড্রিচের সামনে ক্যারিয়ারের শেষ মূহুর্তে ট্রফি হাতে নেয়ার সুযোগও বটে। সেমিতে স্বাগতিক নেদালযান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ ডালিচের দল।

আগের দুই আসরের শিরোপা জিতেছিল যথাক্রমে পর্তুগাল ও ফ্রান্স।

 

ইমাম/দীপ্ত নিউজ