নেপালকে হারিয়ে যুব সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশ। নেপালকে ৪–১ গোল ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা।

নেপালের আনফা স্পোর্টস ক্লাব মাঠে, প্রথমার্ধের শেষ মুহুর্তে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর হয় দ্বিতীয় গোল। ম্যাচের ৫২ মিনিটে গোল করেন স্ট্রাইকার মিরাজুল। ৭০ মিনিটে রাব্বি হোসেন রাহুলের গোলে ব্যবধান ৩–০ করে লাল–সবুজরা। ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে পড়া নেপাল, ব্যবধান কমায় ম্যাচের ৮০ মিনিটে।

তাতেও শেষ রক্ষা হয়নি তাদের। ম্যাচের শেষদিকে আরো একটি গোল হজম করে স্বাগতিকরা। তাতে শিরোপা জিতে শেষ হাসিটা হাসে মারুফুল হকের শিষ্যরা।

হাসিব/ আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More