নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নেত্রকোনার পূর্বধলায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে এক নারীসহ চারজন মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নারান্দিয়া এলাকার নেত্রকোনাময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার এ খবর নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নেত্রকোনা থেকে একটি সারবোঝাই ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। অপরদিকে ময়মনসিংহ থেকে একটি পিকআপ নেত্রকোনার দিকে আসছিল। নেত্রকোনাময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় পৌঁছালে ট্রাক ও পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।

পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More