মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

নেত্রকোনায় নানা আয়োজনে নববর্ষকে বরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আবহমান গ্রাম বাংলার চিরায়ত নানা ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে নেত্রকোনায় উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুররুথান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মোক্তার পাড়া মাঠের মুক্ত মঞ্চে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

এদিন সকাল ৯টার দিকে জেলা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র ও শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঢাক ঢোল পিটিয়ে হাতি, ঘোড়া, ময়ুর প্যাচাঁসহ নানা ধরনের ব্যানার ফেস্টুন বহন করে বৈশাখী শোভাযাত্রাকে বর্ণিল করে তুলে।

সকাল ১০টায় বেলুন উড়িয়ে দিনব্যাপী বর্ষবরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন নেত্রকোনা(সদরবারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে।

অন্যাদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু।

এছাড়াও জেলা শহরে মিতালী সংঘ, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, মধুমাছি কচিকাঁচার মেলা, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল, নেত্রকোনা জেলা শাখাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক স্থানে বর্নাঢ্য র‍্যালী ও বৈশাখী মেলার আয়োজন করা হয়।

ফয়সাল চৌধুরী/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More