শিরোনাম
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর
দীপ্ত নিউজ
ক্রিকেট

নেতৃত্ব ছাড়ছেন শান্ত, কে হচ্ছেন টাইগারদের নতুন অধিনায়ক?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নেতৃত্ব ছাড়ছেন শান্ত, কে হচ্ছেন টাইগারদের নতুন অধিনায়ক?

গুঞ্জন উঠেছে সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন নাজমুল হোসেন শান্ত। মূলত নিজের পারফরম্যান্সে মনোযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

বিসিবির এক কর্মকর্তা বলেন, শান্ত আমাদের জানিয়েছে যে, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর নেতৃত্ব ছেড়ে দিতে চায়। বিষয়টি স্বীকার করেছেন শান্তও, দেখা যাক কী হয় (নেতৃত্ব যেহেতু চিন্তার কারণ মনে হচ্ছে), আমি বোর্ড সভাপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

এদিকে শান্ত সরে দাঁড়ালে কে হবেন নতুন অধিনায়ক তা নিয়ে রয়েছে আলোচনা। ধারণা করা হচ্ছে যে এবার আর এক অধিনায়কের ওপর ভরসা করবে না বাংলাদেশ। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ। আর টি–টোয়েন্টির দায়িত্ব পেতে পারেন তাওহীদ হৃদয়।

এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি নারী উইংয়ের কর্মকর্তা হাবিবুল বাশার সুমন বলেছেন, শান্তকে আরও সময় দেওয়া উচিত সবারই।

বর্তমান সময়ে প্রচুর খেলা থাকায় ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ হয় না। অধিনায়কদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। তার ওপর কেউ যদি একসঙ্গে তিন ফরম্যাটের নেতৃত্ব সামলায়, তার ওপর চাপটা বেশিই থাকে। নাজমুল হোসেন শান্ত এই সমস্যাতেই আছেন বলে মনে করেন হাবিবুল বাশার। একইসঙ্গে বাইরের চাপও শান্তর বাজে পারফরমেন্সের জন্য দায়ী।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।