গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রায় আড়াই হাজার মানুষ বসবাস করলেও যোগাযোগ ব্যবস্থা একেবারেই নাজুক। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন শেষ হলে আর কেউ খোঁজ নেয়না।
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কাড্ডা থেকে মাত্র আধা কিলোমিটার দক্ষিনে তুরাগ নদ বেষ্ঠিত এই এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারেই নাজুক। দেখে বুঝার উপার নেই সিটি করপোরেশন এলাকার সড়ক না গ্রামের মেঠোপথ। ভাঙাচুড়া এই সরুপথে কোন ধরনের যানবাহন চলাচল করতে না পারায়, পায়ে হেঁটে চলতে হয় স্থানীয়দের। এই চিত্র গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের কালাকৈর, নয়াপাড়া ও ইসলামপুর পশ্চিমপাড়া এলাকার।
সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, তাই নির্বাচনে বিজয়ী যেই হোক সড়ক উন্নয়নসহ সব ধরনের নাগরিক সেবা নিশ্চিতের দাবী স্থানীয়দের। সড়ক উন্নয়নের আশ্বাস দিচ্ছেন ওই এলাকার কাউন্সিলর প্রার্থীরা।
স্থানীয়দের আশা,গাজীপুর সিটি কর্পোরেশন অন্যান্য ওয়ার্ডের মতো ১৩ ও ১৪ নম্বরেও জনদুর্ভোগ লাগবে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
আল/দীপ্ত সংবাদ