শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জ-৩: নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জ-৩: নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী
নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম।

এজেন্ট বের করে দেওয়া ও ভোট কারচুপি করার অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছেন নারায়ণগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মেঘনা শিল্ল এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

অধ্যাপক মো. রেজাউল করিম অভিযোগ করেন, অধিকাংশ ভোটকেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং প্রকাশ্যে জাল ভোট দেওয়া হচ্ছে।

এছাড়া ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন এই প্রার্থী।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ–৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৯৩ হাজার ৩৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২ হাজার ২৯০, নারী ভোটার ২ লাখ ৯১ হাজার ৫৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

 

এসএ