শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

নির্বাচনে অংশ নিতে চাপ দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নির্বাচনে অংশ নিতে চাপ দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের

নির্বাচনে অংশ নিতে সম্ভাব্য প্রার্থীদের, সরকারের গোয়েন্দারা তুলে নিয়ে নির্যাতন করে নির্বাচনে আসতে বাধ্য করছে৷ চাপ প্রয়োগ করছে সরকার।

বৃহস্পতিবার (২২ জুন) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপিকে মাঠ ছাড়া করতে গায়েবি ও মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তিনি দাবি করেন, বিএনপির সম্ভাব্য প্রার্থীদের গোয়েন্দা বাহিনী দিয়ে তুলে নিয়ে নির্বাচনে অংশ নিতে হুমকি দেয়া হচ্ছে।

এসময় সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ বানোয়াট ও ক্ষমতায় থাকার কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ ধরনের বক্তব্য দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আসন্ন নির্বাচন সামনে রেখে সরকার চক্রান্ত শুরু করেছে। মিথ্যা মামলায় শুধু নয়, গ্রেফতার দেখিয়ে তাড়াহুড়ো করে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে সাজা দেয়া হচ্ছে।

 

 

আল/দীপ্ত সংবাদ