
নির্বাচনের পরিবেশ নিয়ে সঙ্কা প্রকাশ করেছেন গাজীপুর সিটির মেয়র প্রার্থীরা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠ ও নিরেপক্ষ ভোটগ্রহন নিয়ে সঙ্কা প্রকাশ করেছেন প্রতিদ্বন্ধী প্রার্থীরা। সরকার দলীয় প্রার্থী বলেছেন, নাগরিকদের অংশগ্রহনমুলক ও দুর্নীতিমুক্ত নগর গড়ে তুলবেন ।
বুধবার ( ৩ মে ) সকালে গাজীপুর প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ২০২৩ প্রত্যাশা ও করণীয় শীর্ষক নাগরিক সংলাপে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন মেয়র প্রার্থীলা প্রকাশ । সংলাপে গাজীপুর সিটি নির্বাচনে প্রতিদ্বন্ধী মেয়র প্রার্থী, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন, নদীবাচাও আন্দোলন ও পেশাজীবি সংগঠন , নাগরিক ঐক্য পরিষদসহ ২৫ সংগঠনের সংগঠকরা অংশ গ্রহন করেন ।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করার লক্ষে এ সংলাপ আয়োজন করা হয়।
বুধবার ৩ মে সকাল ১০টায় গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয় । গাজীপুর মহানগরবাসী ও সারাদেশের সচেতন মানুষস আরও বলেন, বাস্তবায়নাধীন কর্মসূচির অংশ হিসেবে সুজন–গাজীপুর জেলা কমিটির উদ্যোগে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন–২০২৩ প্রত্যাশা ও করণীয় শীর্ষক নাগরিক সংলাপে নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থীগণসহ গাজীপুর মহানগরের প্রায় ২৫টি পেশাজীবি সংগঠনের প্রতিনিধিত্বকারী অংশ নিয়ে একটি অর্থবহ নির্বাচনের আকাঙ্খাকে সামনে রেখে স্ব স্ব ভাবনার কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
সংলাপ অনুষ্ঠানে আরও যোগ দেন সুজনের নির্বাহী সদস্য (স্থানীয় শাসন বিশেষজ্ঞ) ড. তোফায়েল আহমেদ, নির্বাহী সদস্য আলী ইমাম মজুমদার, নির্বাহী সদস্য অধ্যাপক রুবায়েত ফেরদৌস ।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন গাজীপুর শাখার সভাপতি জিয়াউল কবির খোকন বলেন, শ্রমিকদের কল্যানেই গাজীপুর কে সিটি করপোরেশন করা হয়েছে । কিন্তু শ্রমিকদের চিকিৎসা সেবা, নিরাপত্তা নিয়ে কারও কোন মাথা ব্যথা নাই । তাই শ্রমিক নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে শ্রমিক বান্ধব হাসপাতাল স্থাপন করতে হবে ।
বাংলাদেশ নদী বাচাও আন্দোলনের গাজীপুর জেলার কমিটিরে সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন বলেন, গ্রিণ ও ক্লিন সিটির কথা শুধু মুখে বললে হবে না । নদী ও খাল বিলের পরিবেশ ঠিক রেখে এর বাস্তবায়ন করতে হবে ।
সম্মিলিত পেশাজীবি পরিষদ প্রতিনিধি অধ্যাপক ড: আসাদুজ্জামান আকাশ , মেয়র প্রার্থীদের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন কতটুকু হবে এটা নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া,নির্বাচনে ভোটগ্রহনের ক্ষেত্রে যেন অদৃশ্য কোন শক্তি যেন চাপের সৃষ্টি না হয়। তার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান, তিনি ।
এদিকে, স্বতন্ত্রী মেয়র প্রার্থী সরকার শাহানুর ইসলাম সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে সঙ্কা প্রকাশ করে বলেন , নির্বাচনের সুষ্টু পরিবেশ না হলে কোন প্রতিশ্রুতি বাস্তবায়ণ সম্ভব নয়। নির্বাচনে মানুষকে অবশ্যই ভোট দেয়ার ব্যবস্থা থাকতে হবে । পরিবেশ ভালো থাকলে এবং তিনি নির্বাচিত হলে সকল নাগরিক প্রতিনিধির সাথে বৈঠক করে নাগরিক সুবিধা নিশ্চিত করবেন ।
স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, একটি গ্রহনযোগ ও অংশগ্রহন মুলক নির্বাচনী করতে সরকারের চেস্টা রয়েছে । আর সেই পরিবেশ বজায় থাকলে তিনি নির্বাচিত হয়ে সিটি করপোরেশনের নাগরিকদের সুবিধা বাস্তবায়নে পাশাপাশি দুষণ মুক্ত নগর উপহারের চেস্টা করবেন তিনি ।
আওয়ামীলীগ মেয়র প্রার্থী এডভোকেট আজমত উল্লাহ খান বলেছেন, নির্বাচনের সকল আচরণ বিধি তিনি ও তার সমর্থকরা মেনে চলবেন । এছাড়াও তিনি, নির্বাচিত হলে ৬ মাসের মধ্যে সিটিকে সুনির্দিস্ট নীতিমালার মাধ্যমে পরিচালনার সব ধরণের ব্যবস্থা নিশ্চিত করবেন এবং বাস যোগ্য পরিবেশ তৈরি নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি ।
সুজনের নির্বাহী সদস্য অধ্যাপক রোবায়েত ফেরদৌস জানান, সুজন সবসময় চায় একটি গ্রহন যোগ্য ও জবাবদিহিতামুলক নির্বাচন । যে কোন নির্বাচনে অবশ্যই ভোটগ্রহনের মাধ্যমে হয়ে থাকে । নির্বাচনে যদি গ্রহন যোগ্য ও সুষ্ট পরিবেশ সৃষ্টি না করে কোন অদৃশ্য পেশী শক্তি বা অন্য কোন উপায়ে কেউ নিজেকে বিজয়ী ঘোষনা করেন । কর্মক্ষেত্রে তিনি সব সময়ই বিবেকের কাছে ওই বিজয়ী হেরে যান ।
আল/দীপ্ত সংবাদ





