দীপ্ত নিউজ
ক্যাম্পাস

নির্ধারিত সময়েই হবে ডাকসু নির্বাচন: ঢাবি ভিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্ধারিত সময়েই হবে ডাকসু নির্বাচন: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, হাইকোর্ট রায় চেম্বার আদালত স্থগিত করায় নির্ধারিত সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ঢাবি ভিসি বলেন, ভোট স্থগিতের রায় আসার পরপরই বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আপিল করা হয়। এর প্রেক্ষিতে ভোট স্থগিতের রায় স্থগিত হয়েছে। ভোট নির্দিষ্ট সময়েই হবে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় আইনি কাজ করার জন্য ১২ সদস্যের প্যানেল আছে। শিশির মনির সেই প্যানেলেরই অংশ।

ভিসি আরও বলেন, ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং বিষয়। অনেক বাঁধা বিপত্তি আছে। রিটও বাঁধার অংশ। আমরা আইনগতভাবে মোকাবিলা করছি‌।

‘ডাকসু ভোট স্থগিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জড়িত এ ধরনের অবান্তর কথা বলে বিতর্ক উসকে দেয়া হচ্ছে‘ উল্লেখ করে ড. নিয়াজ আহমেদ বলেন, বিতর্ক তৈরি না করে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাঁধা বিপত্তি, ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।