শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ
টসে অংশ নিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। ছবি : সংগৃহীত

 

মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় মিরপুরে মূল ম্যাচের আগে টসের জন্য মাঠে নামেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ৩৫ রান। শুরুটা ভালই করেন জয় ও জাকির। তবে দলীয় ২৯ রানে ফেরেন ৮ রান করা জাকির। পরের ওভারেই ফেরেন আরেক ওপেনার জয়। তিনি করেন ১৪ রান।

প্রথম টেস্টের অপরিবর্তিত একাদশ নিয়েই আজ খেলতে নেমেছে স্বাগতিকরা। অন্যদিকে, কিউইরা ইশ সোধির পরিবর্তে দলে নিয়েছে মিচেল স্যান্টনারকে।

বাংলাদেশের একাদশ

জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।

 

নিউজিল্যান্ডের একাদশ

টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লুন্ডেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক) ও এজাজ প্যাটেল।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।