শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নালিতাবাড়ীতে খাদ্য বস্ত্র বিতরণ করলেন পুলিশের অতিরিক্ত আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নালিতাবাড়ীতে খাদ্য বস্ত্র বিতরণ করলেন পুলিশের অতিরিক্ত আইজিপি

 

শেরপুরের নালিতাবাড়ী শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্য, বস্ত্র ও অর্থ বিতরণ করলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য্য।

নালিতাবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন চন্দ্র সরকারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত আইজিপি’র সহধর্মিনী মধুছন্দা ভট্টাচার্য্য, শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম (পিপিএম), জামালপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জমামান (বিপিএম), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সরকার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। নালিতাবাড়ীর শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে ২২ অক্টোবর, রোববার বিকেলে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে–পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেন্দ্র চন্দ্র রায়, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দীক, বিধান সরকার শিবু, বিবেক সাহা বক্তব্য উপস্থাপন করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী শাখার অর্থায়নে ও আয়োজনে উপস্থিত সকলের মাঝে খাদ্য,কম্বল, শাড়ী কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ সময় অতিরিক্ত আইজিপিকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন।

 

মঞ্জুরুল আহসান/ আল/ দীপ্ত সংবাদ