দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে শাহ সিমেন্টের গাড়ীর ধাক্কায় যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে শাহ সিমেন্টের গাড়ীর ধাক্কায় যুবক নিহত

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শাহ সিমেন্টের গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. শাওন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রেললাইন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বন্দর থানার ওসি গোলাম মোস্তফা রাসেল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাওন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর রেললাইন এলাকায় শাহ সিমেন্টের গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহত শাওনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে চালক সোহেলকে আটক করে এবং ঘাতক গাড়ীটি জব্দ করে।

বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চালক সোহেলকে আটক করে এবং ঘাতক গাড়ীটি জব্দ করেছে। এ ব্যাপারে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

 

গৌতম সাহা/এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।