শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে জমাকালো আয়োজনে ওয়াল্ড ফার্মাসিস্ট ডে-২০২৩ পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে জমাকালো আয়োজনে ওয়াল্ড ফার্মাসিস্ট ডে-২০২৩ পালিত
ওয়াল্ড ফার্মাসিস্ট ডে

উৎসবমুখর পরিবেশ এবং জমকালো আয়োজনে আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত হলো ওয়াল্ড ‘ফার্মাসিস্ট ডে–২০২৩‘। আরপিএসইউ ফার্মা এ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী এ আয়োজন দুটি পর্বে বিভক্ত ছিল।

দিনের শুরুতেই সকালে র‌্যালি অনুষ্ঠিত হয়। নানা রঙের ফেস্টুন– ব্যানারে সজ্জিত হয়ে শিক্ষক–শিক্ষার্থীবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।

এরপর কেক কেটে সেমিনারের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আরপিএসইউ উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় এবং রিসোর্স পারসন ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার নাসিরুদ্দিন গাজী।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মো. আসিফ হাসান, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট মেম্বার মহাবীর পতি, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা আবু আলম মো. শহীদ খান, আরপিএসইউ পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. তরিকুল ইসলাম এবং রেজিস্ট্রারর সরকার হীরেন্দ্র চন্দ্র। এই আয়োজনের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. অপূর্ব কুমার বর্মণ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পোষ্টার প্রেজন্টেশন এবং ফার্মা অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে পোষ্টার প্রেজেন্টেশন এবং ফার্মা অলিম্পিয়ার্ড বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

গৌতম সাহা/পূর্ণিমা/দীপ্ত নিউজ