দীপ্ত নিউজ
খেলা

নাপোলিকে হারিয়ে শীর্ষে রিয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাপোলিকে হারিয়ে শীর্ষে রিয়াল

 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ জয় পেলেও, হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সি গ্রুপের ম্যাচে, নাপোলিকে ৩–২ গোলে হারিয়ে শীর্ষে আছে রিয়াল।

নাপোলির মাঠে, দুই জায়ান্টের লড়াইয়ে, ১৯ মিনিটেই লিও অস্টিগার্ডের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৮ মিনিট পরই ম্যাচে সমতা ফেরান ভিনিশিয়াস জুনিয়র। ৩৪ মিনিটে রিয়াল এগিয়ে যায় জুড বেলিংহ্যামের গোলে।

৫৪ মিনিটে পেনাল্টি পেয়ে প্রিটর জিলেনস্কি নাপোলিকে সমতায় ফেরালেও, অ্যালেক্স মেরেটের আত্মঘাতী গোলে কপাল পোড়ে তাদের।

এদিকে, এ গ্রুপের ম্যাচে, কোপেনহেগেনকে ২–১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আরেক ম্যাচে, গ্যালাতেসেরেইর কাছে ৩–২ গোলে হেরে গেছে ম্যান ইউনাইটেড।

 

এসএ/দীপ্ত নিউজ