শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
পরিবেশ

নানা রঙের ফুলে ছেয়ে গেছে রাজশাহী মহানগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নানা রঙের ফুলে ছেয়ে গেছে রাজশাহী মহানগরী
সড়কের পাশে নানা ধরনের গাছ

রাজশাহী মহানগরীতে নানান রঙের ফুলে ছেয়ে গেছে। যা দেশি–বিদেশি পর্যটকদের নজর কাড়ছে। শহরের অপার এই সৌন্দর্যের আভা ছড়িয়েছে নগরবাসীর হৃদয়েও।

সড়ক বিভাজক ও সড়ক দ্বীপে ফুটে আছে রঙ বেরঙের ফুল। সবুজ, পরিচ্ছন্ন ও নির্মল বাতাসের নগরী হিসেবে পরিচিত রাজশাহী, এখন পরিণত হয়েছে ফুলের নগরীতেও।

রাজশাহীর ৩৪ কিলোমিটার সড়কের পাশে ও মাঝে ফুঁটে আছে সূর্যমুখী, রক্তকরবী, মাধবীলতা, বাগানবিলাসসহ নানা জাতের ফুল। কাঠফাটা রোদে নগরবাসীর ক্লান্তি দূর কোরে, কিছুটা স্বস্তি এনে দিচ্ছে এগুলো।

রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে গত চার বছরে বিভিন্ন জাতের দুই লাখ ফুল গাছ লাগানো হয়েছে সড়ক দ্বীপ ও বিভাজনে। সারা বছর ধরে এই সৌন্দর্য ধরে রাখতে, ঋতুভিত্তিক ফুলের গাছ লাগানোর পরিকল্পনা সিটি করপোরেশনের।

নগর পরিকল্পনাবিদদের মতে, এই ফুলগাছগুলো শুধু সৌন্দর্যবর্ধন–ই করছে না, দিচ্ছে বিশুদ্ধ অক্সিজেনও।

২০০৯ সালে রাজশাহী নগরীকে বনায়ন কর্মসূচির আওতায় আনা হয়। এরপর থেকেই সড়কের পাশে নানা ধরনের গাছ লাগানোর উদ্যোগ নেয় সিটি করপোরেশন।

যূথী/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।