শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে নানা কর্মসূচিতে ৭ মার্চ পালিত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নাটোরে নানা কর্মসূচিতে ৭ মার্চ পালিত
নাটোরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে

নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে শহরের কান্দিভিটা এলাকায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর–নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা।

অপরদিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর–২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহম্মেদ ও পুলিশ সুপার সাইফুর রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

এমি/দীপ্ত