শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

নাগরিক সুবিধা নিশ্চিতে রাজনীতিতে আমূল পরিবর্তন চায় এবি পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাগরিক সুবিধা নিশ্চিতে রাজনীতিতে আমূল পরিবর্তন চায় এবি পার্টি

নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন দরকার। শুক্রবার (৪ এপ্রিল) আমার বাংলাদেশ (এবি) পার্টি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এবি পার্টি’র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুর উপজেলা এবি পার্টির উপদেষ্টা মোবারক হোসেন সরকার, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি লিটন জাফর, সাধারণ সম্পাদক আল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমের উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আনোয়ার সাদাত টুটুল মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, শাহজাদপুর নিয়ে নিজের ভাবনা তুলে ধরে বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে রাজনীতির আমূল পরিবর্তন করতে হবে। দখল আর চাঁদাবাজির রাজনীতি আমরা পঞ্চাশ বছর দেখে আসছি এখন নতুন করে ভাবনার সুযোগ এসেছে।

এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি তুলে ধরে তিনি বলেন, প্রতিটি অঞ্চলে গড়ে ওঠা আঞ্চলিক মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে। তিনি আগামী নির্বাচনে সাংবাদিক মহলসহ শাহজাদপুরের সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহোযোগিতা কামনা করেন।