শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নরসিংদীতে ঈদের নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নরসিংদীতে ঈদের নামাজ আদায়

বিপুল উৎসাহ, উদ্দীপনা আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার (২২ এপ্রিল) সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হন।

এদিন সকাল ৯টায় নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করেন শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। এছাড়া বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ নামাজে অংশ নেয়। জেলা কালেক্টরেট জামে মসজিদ মাঠে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।

জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ঈদগাঁ মাঠে। নামাজ শেষে বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের সঙ্গে কুশলাদি বিনিময় করেন মুসল্লিরা।

এমি/দীপ্ত