দীপ্ত নিউজ
পরিবেশ

নভেম্বর মাসে আঘাত হানতে পারে আরও একটি ঘূর্ণিঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নভেম্বর মাসে আঘাত হানতে পারে আরও একটি ঘূর্ণিঝড়

নভেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। এছাড়া ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২ নভেম্বর) মাসব্যাপী আবহাওয়া বার্তায় এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিও হতে পারে। তবে নদনদীতে স্বাভাবিক পানি প্রবাহ থাকবে, মানে বন্যার কোনো আশঙ্কা নেই।

আবহাওয়া বার্তায় আরও বলা হয়, তাপমাত্রাও ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে কোনো শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। অবশ্য নদনদী অববাহিকায় সন্ধ্যা ও সকালে মাঝারি কুয়াশার দেখা মিলবে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

 

এসএ