শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
রাজধানী

নববর্ষে দীপ্ত টেলিভিশনের বিশেষ আয়োজন ‘দীপ্ত বৈশাখী উৎসব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নববর্ষে দীপ্ত টেলিভিশনের বিশেষ আয়োজন ‘দীপ্ত বৈশাখী উৎসব’

বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বরাবরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজন করছে দীপ্ত টেলিভিশন।

সোমবার (১৪ এপ্রিল), ১ বৈশাখ ১৪৩২ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘দীপ্ত বৈশাখী উৎসব’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানমালা ও বৈশাখী মেলা। অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

এ বছর ‘দীপ্ত বৈশাখী উৎসব’–এ দর্শকদের জন্য থাকছে নানা রঙের সাংস্কৃতিক পরিবেশনা, লোকজ ছোঁয়া আর সুরেলা আনন্দের বহিঃপ্রকাশ। পুরো আয়োজনটি প্রযোজনা করছেন গৌরব সরকার এবং কাজী ফাহিমুল হক। উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় উপস্থাপিকা ইন্দ্রাণী নিশি। সরাসরি সম্প্রচারের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের দর্শকরাও যুক্ত থাকতে পারবেন এই আনন্দ উৎসবে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ডদল বায়োস্কোপ এবং ডোরা। বৈশাখের উচ্ছ্বাস ও লোকজ ধারার মিশেলে সাজানো হয়েছে গানগুলোর পরিবেশনা, যা দর্শকদের দেবে ভিন্নধর্মী অভিজ্ঞতা।

উৎসবের পাশাপাশি দীপ্ত টেলিভিশন কার্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা, যেখানে থাকবে ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প ও দেশীয় পণ্যের স্টল।

ইএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।