শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
জাতীয়

নতুন ৩ উপদেষ্টা কে কোন দপ্তর পেলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নতুন ৩ উপদেষ্টা কে কোন দপ্তর পেলেন

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত হয়েছেন আরও তিন উপদেষ্টা।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নবনিযুক্ত এই উপদেষ্টারা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

নতুন উপদেষ্টাদের মধ্যে দু‘জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া পূর্বে নিযুক্ত ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিনকে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আর চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলমের দপ্তর এখনো নির্ধারণ করা হয়নি।

আল‌/ দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।