নতুন সময়সূচিতে আজ থেকে চলবে ব্যাংক লেনদেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জান মাস উপলক্ষে রবিবার (২ মার্চ) থেকে ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে নতুন সূচি অনুযায়ী। এ সময় ক্লিয়ারিং হাউজে লেনদেনে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে পৃথক পৃথক নি‌র্দেশনায় এ সময়সূচি ঘোষণা ক‌রা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে আর লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

আর্থিক প্রতিষ্ঠানের লেন‌দেন

রমজান মাসে আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে যোহরের নামাজের বিরতি থাকবে ১৫ মিনিট (দুপুর ১টা ১৫ থেকে দেড়টা পর্যন্ত)। স্বাভা‌বিক সময় আর্থিক প্র‌তিষ্ঠান চ‌লে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রোজায় চেক ক্লিয়ারিং

রোজায় ক্লিয়ারিং হাউজে লেনদেনে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, বিএসিএইচ–এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়। রমজান মাসে হাই ভ্যালুর চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সা‌ড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার ভ্যালুর চেক দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৩টার মধ্যে নিষ্পত্তি হ‌বে।

আরটিজিএস–এর লেনদেন হবে সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত; তবে, গ্রাহক লেনদেন করতে পারবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত, কাস্টমস ডিউটি ই–পেমেন্ট সাড়ে ৩টা পর্যন্ত এবং আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন লেনদেন আরটিজিএস–এর মাধ্যমে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত পরিশোধ করা যাবে।

উল্লেখ্য, রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব‌্যাং‌ক ও আর্থিক প্রতিষ্ঠা‌নের লেন‌দেন পূর্বের অবস্থায় ফিরে যাবে বলে জা‌নি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব‌্যাংক।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More