শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বিনোদন

নতুন লুকে ভাইরাল রুনা খান

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নতুন লুকে ভাইরাল রুনা খান
রুনা খান। ছবি: সংগৃহীত

প্রতিনিয়ত নতুন নতুন চমকে ভক্তদের তাক লাগিয়ে দিচ্ছেন রুনা খান। ৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী।

বছর খানের আগে আকর্ষণীয় ফিগারে হাজির হয়ে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী রুনা খান। এরপর সম্প্রতি মেকআপ ছাড়া ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা ছড়িয়ে দেন। কিন্তু সেই আলোচনাকে ছাপিয়ে এবার ফের ভক্তদের চমকে দিলেন রুনা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) তার ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেন। আর এর কিছু সময় পরই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মূলত সাম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে সেখানে মেরুন রঙের নতুন ধরণের পোশাকে ধরা দেন আলোচিত এই অভিনেত্রী। যেন রীতিমতো চোখ ধাঁধানো, চমকে দেওয়া লুক। নেটিজেনরা রুনার এই লুক দেখে বেশ আশর্য হয়েছেন। আর সে কথা জানা যাচ্ছে তার মন্তব্য বাক্স থেকেই।

আরও পড়ুন: আজ শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩০’ উৎসব

রুনা খান এই নতুন এই লুকে লিখেছেন, পোশাক বিশ্বকে পরিবর্তন করে ফেলতে পারবে না। কিন্তু যে নারী ওই পোশাক পরবেন তিনি পারবেন।

প্রসঙ্গত, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান। ‘হালদা‘ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি। ‘এছাড়া ‘ছিটকিনি‘ ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল–প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

 

এসএ/দীপ্ত নিউজ