শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

নতুন প্রত্যয়ে ৮ম বর্ষে পদার্পন করলো পন্ডিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নতুন প্রত্যয়ে ৮ম বর্ষে পদার্পন করলো পন্ডিত
অনলাইন শিক্ষাব্যবস্থাকে কাজে লাগিয়ে এদেশের তরুণ সমাজকে নতুন সব টেকনোলজিতে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম অন্তরায় বেকার সমস্যা  দূরীকরণের লক্ষ্য নিয়ে ২০১৫ এর নভেম্বরের ২৫ তারিখ হতে যাত্রা শুরু করে পন্ডিত
কর্মময় সুদীর্ঘ ৭ বছর পার করে  পন্ডিত তার ৮ম বছর শুরু করতে যাচ্ছে। পন্ডিত এর সাথে জড়িত সকলের সহযোগিতা এবং ভালোবাসা ব্যতীত এত দীর্ঘ সময় সাফল্যের সাথে পার করা সহজ হত না। তাই ৮ম বছরে পদার্পনের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই সকল শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে ২৫ শে নভেম্বর, ২০২২,  শুক্রবার পন্ডিত তার নিজস্ব অফিসে আয়োজন করে ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠান।
পন্ডিত-এর ৭ম বছর পূর্তি উপলক্ষ্যে বারকোডটেক অটোমেশন লিমিটেড এর পক্ষ হতে চেয়ারম্যান জনাব শওকত আহমেদ, সিটিও জনাব আমিনুল ইসলাম এবং ডেভ-অপস্ লিড এস এম আবু রায়হান পন্ডিত-এর অপারেশন লিড জনাব ইকরামুল ইসলাম এবং মেন্টর  ইয়ামিনি রহমান এর হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দিয়েছেন।
এছাড়াও এসময়ে আরো উপস্থিত ছিলেন পন্ডিত এর সিটিএ জনাব মিঞা জাদিদ রুশদীদ, পন্ডিত এবং বারকোডের কর্মকর্তা, কর্মচারী, পন্ডিত-এর সম্মানিত মেন্টরগণ এবং শুভাকাঙ্খী সহ অনেকেই।