শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

‘নগদ’ এর কার্যালয়ে অভিযান চালাল দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘নগদ’ এর কার্যালয়ে অভিযান চালাল দুদক

ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ‘ প্ল্যাটফর্মের প্রায় ২ হাজার ৩৫৬ কোটি টাকার দুর্নীতি ও পাচারের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে নগদ– এর কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযানের নেতৃত্বে ছিলেন– দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক।

অভিযানে অংশ নেয়া দুদক কর্মকর্তারা জানান, নগদের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকার অতিরিক্ত ই–মানি তৈরি ও ১ হাজার ৭১১ কোটি টাকার তহবিল সরিয়ে নেয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালায় দুদক।