Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় সীমান্ত বিবাদ নিস্পত্তি ৭৫ শতাংশ জমি পেল বাংলাদেশ

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নওগাঁয় সীমান্ত বিবাদ নিস্পত্তি ৭৫ শতাংশ জমি পেল বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটের আগ্রাদিগুন সীমান্তে সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি হয়েছে। এতে ৭৫ শতক জমি ফেরত পেয়েছে বাংলাদেশ। বুধবার ( ১২ এপ্রিল) দুপুরে সীমান্ত জটিলতা নিরসনে নওগাঁর আগ্রাদ্বিগুন সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া ভূমি জরিপ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ১৪ বিজিবি নওগাঁর পত্নীতলা ব্যাটারিয়ন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। আগ্রাদ্বিগুন সীমান্তে সীমানা ও ৭৫ শতাংশ একটি জমির মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে দ্ব›দ্ব চলে আসছিল। স্থানীয়রা জানান, জমিটি বাংলাদেশের ১০০গজ অভ্যন্তরে। দীর্ঘদিন ধরে সেখানে বাংলাদেশী চাষিরা চাষাবাদ করে আসছিল।

চলতি মৌসুমে চাষাবাদে বাধা দেয় বিএসএফ। দ্ব›দ্ব নিরসনে পতাকা বৈঠক আহবান করা হয়।

 

আল/দীপ্ত সংবাদ