শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় শিশুদের মাঝে রোভারদের ঈদ উপহার বিতরণ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নওগাঁয় শিশুদের মাঝে রোভারদের ঈদ উপহার বিতরণ

নওগাঁয় মুক্ত রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ৩০জন শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকেলে শহরের চকদেব জনকল্যাণ পাড়ায় হুমায়ন কবির শিশু পার্কে তৈরী পোশাক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা। বিশেষ অতিথি ছিলেন বলিহার ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান মুসফিকুর রাইহান মাহিন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন, মুক্ত রোভার গ্রুপের ইউনিট লিডার আতিকুর রহমান।

এছাড়া, রোভার মাহি, মালেক, সাথি, স্কাউট শেখ রাসেল, শাহরিয়ার, নুসরাত, রাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।

মুক্ত রোভার গ্রুপের ইউনিট লিডার আতিকুর রহমান জানান, ঈদসহ অন্যান্য উৎসবে নতুন জামা কাপড় ও শীত মৌসুমে অসহায় মানুষের মাঝে উষ্ণ কাপড় বিতরণ করে আসছে নওগাঁ মুক্ত রোভার স্কাউট গ্রুপ। এবছর ঈদ উপলক্ষে শহরের ৩০জন শিশুকে নতুন তৈরী পোশাক দেয়া হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা বলেন, সাধ্যমত রোভার গ্রুপকে সহযোগিতা করার চেষ্টা করে আসছি। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।

আফ/দীপ্ত সংবাদ