শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

নওগাঁয় জীন হেনরী ডুনান্ট এর ১৯৫তম জন্মবার্ষিকী এবং বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিট।

সোমবার (৮ মে) কর্মসূচির শুরুতেই রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিটের প্রধান কার্যালয় শহরের উকিলপাড়া থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে মুক্তির মোড়ে যায়। সেখানে ফেস্টুন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিটের চেয়ারম্যান এ্যাড. এ.কে.এম ফজলে রাব্বি।

এরপর র‌্যালীটি শহরের কেডি মোড় হয়ে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিটের সেক্রেটারী ও নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র সারোয়ার তানজিদ সম্রাটের সঞ্চালনায় আলোচনা সভায় আরো রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিটের ভাইস চেয়ারম্যান সরদার সালাউদ্দিন মিন্টু প্রমুখ।

এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জীন হেনরীর আদর্শকে বুকে ধারণ করে যেকোন দুর্যোগে সার্বিক সহযোগিতা নিয়ে মানবজাতির পাশে দাঁড়ানোর জন্য নিজেদের তৈরি করার প্রতি আাহবান জানানো হয়।

এমি/দীপ্ত সংবাদ