শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নওগাঁয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ‘ এ স্লোগান নিয়ে নওগাঁয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) সদর উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করেন।

চূড়ান্ত প্রতিযোগিতায় কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয় ও নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকরী উপায়’ বিষয়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

যুক্তি ও তর্ক শেষে প্রতিযোগিতায় কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা আতকিয়া আন্জুম। এই প্রতিযোগিতায় সদর উপজেলার মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপ–পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, নওগাঁ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শক্তিপদ চৌধুরী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ বিদ্যালযের শিক্ষক, শিক্ষার্থী, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ