শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় গাঁজাসহ দম্পতি আটক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নওগাঁয় গাঁজাসহ দম্পতি আটক

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারকারী দম্পতি ফরহাদ হোসেন (৩৫) ও তার স্ত্রী মনি আক্তার (২৫) কে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ মে) দুপুরে তাদের দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আবুল কালাম আজাদ।

এর আগে রবিবার রাতে নিজ বাড়ি থেকে ওই দম্পতিকে আটক করা হয়। আটক দম্পতির বাড়ি উপজেলার সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে।

থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ওই দম্পতি নিজ বাড়িতে মাদক বেচা–কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে থানার এসআই কল্লোল একটি দল নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দম্পতি ফরহাদ ও তার স্ত্রী মনিকে আটক করা হয়। এসময় তাদের বাড়িতে রাখা দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

আটক দুজনের বিরুদ্ধে রাতেই থানায় মাদক মামলা করা হয়।

 

আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ