উত্তরের শস্যভান্ডার হিসেবে খ্যাত নওগাঁয় এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে ধানের ভালো পাচ্ছেন না কৃষকরা।
কৃষকদের দাবি, বাজারে আউশ ধান বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না তাদের। জেলার বিভিন্ন চালের মোকামে আগের দামেই বিক্রি হচ্ছে মোটা ও সরু জাতের চাল।
এদিকে, বিঘা প্রতি সার, বীজ, সেচ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে ধানের উৎপাদন খরচ গত বছরের তুলনায় কয়েকগুন বেড়েছে বলে দাবি তাদের।
এবার নওগাঁর ৫৮হাজার ৫৭৩ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। প্রতি বিঘায় ধানের ফলন হয়েছে ২০ থেকে ২২ মণ।
বর্তমানে নওগাঁর খোলাবাজারে জিরাশাইল, কাটারি ও ব্রি–২৮ জাতের প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯৫০ টাকায়।
কৃষকেরা বলছেন, গত বছরের তুলনায় এবার প্রতি মণ ধান ৩০০ থেকে ৪০০ টাকা কমে বিক্রি হচ্ছে। এ অবস্থায় বাজারে ধানের কাঙ্খিত দাম না পাওয়ায় সোনালী ফসল ঘরে তোলার আনন্দ ম্লান হয়ে যাচ্ছে অনেকের।