শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ক্রিকেট

দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ
মুস্তাফিজ

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট, দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়েছিলেন বাঁ–হাতি পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় দ্য হান্ড্রেডের চলতি আসর থেকে ছিঠকে গেলেন ফিজ।

দ্য হান্ড্রেড থেকে মুস্তাফিজের ছিটকে যাবার খবর আজ নিশ্চিত করেছে তার দল বার্মিংহাম ফিনিক্স।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুস্তাফিজের ছবি দিয়ে ফিনিক্স জানায়, এ বছরের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন মুস্তাফিজ। শিগগিরই মুস্তাফিজের পরিবর্তে নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি ফিজ।

দ্য হান্ড্রেডে যোগদানের জন্য আগামী সোমবার মুস্তাফিজের ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ফিটনেস পরীক্ষার আগেই নিশ্চিত হয়ে যায় চলতি আসরে খেলতে পারবেন না ফিজ।

গত ২১ জুলাই থেকে শুরু হয়েছে দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসর। যা শেষ হবে ১৬ আগস্ট।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।