শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
অর্থনীতি

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো এপ্রিলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো এপ্রিলে

ঈদের আগে রেমিট্যান্সে রেকর্ড গড়ার পর সেই ধারা অব্যাহত রয়েছে এপ্রিল মাস জুড়েও। সদ্য বিদায়ী এপ্রিল মাসে দেশে এসেছে প্রায় ২৭৫ কোটি ২০ লাখ (২.৭৫ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত রেমিট্যান্সের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ।

বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি ৪০ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এ মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলারের বেশি, অর্থাৎ প্রায় ১ হাজার ১১৯ কোটি টাকার সমপরিমাণ রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এপ্রিল ২০২৪–এ যেসব প্রবাসী আয় এসেছে তা গত বছরের একই সময়ের তুলনায় ৭০ কোটি ডলার বেশি। ২০২৩ সালের এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার।

এছাড়া চলতি অর্থবছরের (২০২৪–২৫) প্রথম ১০ মাসে (জুলাই–এপ্রিল) রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৪ কোটি ডলার, যেখানে আগের অর্থবছরের (২০২৩–২৪) একই সময়ে এসেছিল ১ হাজার ৯৯২ কোটি ডলার। অর্থাৎ এক বছরে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৮ দশমিক ৩০ শতাংশ বা ৫৪২ কোটি ডলার।