দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ঐতিহাসিক জয়ের স্বাদ নেয় টাইগাররা।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত টেস্ট জিতে সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। ভারত ছাড়া এশিয়ার কোনো দলই এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। তবে অসিদের ডেরায় সিরিজ জিততে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ১৯৪৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ খেলার পর ৭১ বছর পর, ২০১৮ সালে এসে সিরিজ জিতে ভারত।

অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের দ্বিতীয় সফরেই সিরিজ জয়ের সুযোগ উঁকি মারছে বাংলাদেশের সামনে। অসিদের বিপক্ষে সিরিজ জিততে শেষ টেস্ট ড্র বা জিতলেই হবে টাইগারদের। তবে হেরে গেলেও সিরিজ হারবে না বাংলাদেশ। তখন ১১ সমতা সিরিজ শেষ করতে পারবে নাজমুল হোসেন শান্তর দল। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক বড় অর্জন হিসেবে লিপিবদ্ধ থাকবে।

দ্বিতীয় টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমিদের আগ্রহ ও উত্তেজনা তুঙ্গে। ইতোমধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় থেকে চতুর্থ দিনের টিকিট বিক্রির গ্রাফও উর্ধ্বমুখী, এমনটা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More