১৩
হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় ( শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গে নতুন করে ১ হাজার ১৬০ শিশু আক্রান্ত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৮২০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ৯৫ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৭২৫ শিশু।
উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।
এসএ