বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

দেশে ফিরেছেন ২৫,৩৭৭ বাংলাদেশি হাজি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পবিত্র হজ পালন শেষে বুধবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ২৫ হাজার ৩৭৭ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। তিনটি নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৬২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯টি, সৌদিয়া এয়ারলাইন্স ২৪টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিসের তথ্যমতে, দেশে ফেরা হাজিদের মধ্যে ২ হাজার ৫০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ২২ হাজার ৮৭৭ জন বেসরকারি হজ এজেন্সির ব্যবস্থাপনায় ফিরেছেন।

এদিকে হজ চলাকালে সৌদি আরবে মোট ৪৫ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃতদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে মক্কায় এবং ১১ জনের মৃত্যু হয়েছে মদিনায়। জেদ্দা, মিনা ও মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


এ পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ২৫১ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। তাদের মধ্যে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সৌদি আরবের মেডিকেল সেন্টার মক্কা ও মদিনায় মোট ৫৫ হাজার ২৮৬ জন হাজিকে চিকিৎসাসেবা দিয়েছে। একই সময়ে আইটি হেল্পডেস্ক ২৫ হাজার ১০০ জন হাজিকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছে।

চলতি বছরের হজ কার্যক্রমের বহির্গামী ফ্লাইট শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট ৩০ মে শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More