মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

দেশে জঙ্গি আছে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশে জঙ্গি রয়েছে বলে জানিয়েছন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে জঙ্গি রয়েছে, এবং সরকার সেটাকে শূন্যে নামিয়ে আনার চেষ্টা করছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘প্রথম কথা হচ্ছে, সরকারের কাছে কতখানি তথ্য আছে এটা বলা যাবে না। এটা একটা সেনসিটিভ তথ্য। এই তথ্যটা গোপন থাকবে। কিন্তু যেটুকু তথ্য সরকার জানিয়েছে এটা ফ্যাক্ট— বাংলাদেশে জঙ্গি আছে।’

ডা. জাহেদ আরও বলেন, ‘এখানে দুটো এক্সট্রিম (চরমপন্থা) আছে, আমি দুটো এক্সট্রিমের কথা বলি। আওয়ামী লীগ সরকারের সময়ে জঙ্গি সমস্যাকে যেই স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতায় থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন যে বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গিরা সব দখল করবে। সুতরাং আমি নির্বাচন করলাম কি না দেখার দরকার নেই, আমাকে ক্ষমতায় রাখো। দ্যাট ওয়াজ এ ন্যারেটিভ। এটা একজাজারেটেড (অতিরঞ্জিত) হয়েছিল ওই সরকারের সময়ে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেছে যে, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এটাও আরেকটা এক্সট্রিম, এটাও ভুল কথা। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিট্যান্সি, জঙ্গিবাদ ছিল, আছে। সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘এবার এই সতর্কতার মানে হচ্ছেএটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে, কারণ দেড় বছর অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। সেটারই খানিকটা, খানিকটা ইমপ্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাট করবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জঙ্গিবাদ জিরোর কোঠায় নিয়ে আসা আমাদের লক্ষ্য। সেটা কতটা পেরে উঠবো আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করবো জিরোর কাছে নিয়ে আসার জন্য, কারণ আমরা এই প্রবলেমটা স্বীকার করি এবং এটা আমরা অনেক বেশি বাড়াতে চাই না।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More