শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
পরিবেশ

দেশের ২৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

আল আমিন
আল আমিন
প্রকাশ:
দেশের ২৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ২৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব জেলায় বজ্রপাত হতে পারে বলেও জানায় সংস্থাটি।

শুক্রবার (১৮ এপ্রিল) আবহাওয়া অফিসের বজ্রপাত বিষয়ক সতর্কবার্তায় এসব তথ্য জানান।

সতর্কবার্তায় বলা হয়, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা, নারসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ভোলা, বরগুনা, নোয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টি ও বজ্রসহবৃষ্টি হতে পারে।

এদিকে গত ৩ দিন থেকে বৃষ্টিপাতে দেশে তাপমাত্রা কমেছে। এতে গরম কমেছে। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

ইএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।