শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

দেশের বিভিন্ন জেলায় ভোক্তা অধিকারের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশের বিভিন্ন জেলায় ভোক্তা অধিকারের অভিযান

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি না করায়, দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দুপুরে চট্টগ্রাম নগরীর চাঁন্দগাওয়ের কামাল বাজার এলাকায় আলুর আড়তে, মূল্য তালিকা ও ক্রয় রশিদে অসঙ্গতি থাকায় দুটি আড়তকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু ও পেয়াজ বিক্রয় করায় ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলা বাজারে এ অভিযান চালানো হয়।

কুষ্টিয়ায় পৌর বাজারে সরকার নির্ধারিত দামে আলু, পেঁয়াজসহ নিত্যপণ্য বিক্রি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে, জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম।

রাঙামাটি শহরের বনরুপা, রিজার্ভ বাজারে সরকার নির্ধারিত দামে আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় বেশি দামে পণ্য বিক্রি করায় ৮টি প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

দুপুরে মূল্য তালিকা ও পাকা ভাউচার না থাকা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে আলু বিক্রয় করায় ফেনী বড় বাজারে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসএ/দীপ্ত নিউজ