শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
পরিবেশ

দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আল আমিন
আল আমিন
প্রকাশ:
দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় দেশের অন্যত্র জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, শনিবার (২২ফেব্রুয়ারি) রাজশাহী ও খুলনা বিভাগের দু–এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য স্থানে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল জানিয়েছেন, রবিবার (২৩ফেব্রুয়ারি) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১–৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

ইএ/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।